ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আমতলীতে পুকুরে বিষ, মারা গেল লাখ টাকার মাছ

    আমতলীতে পুকুরে বিষ, মারা গেল লাখ টাকার মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  দক্ষিণ গাজীপুর গ্রামে শত্রুতার জেরে এক মৎস্য চাষির পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

    শনিবার (৬ আগস্ট) সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে মাছগুলো ভেসে উঠতে দেখেন তিনি। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি মোশারেফ হাওলাদার ও শামীম মৃধা জানান, বাড়ির পাশের পুকুরে তারা মাছ চাষ করে আসছেন। পুকুরে বিভিন্ন জাতের পনের থেকে বিষ মণ মাছের পোনা ছাড়েন তারা। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার আশা করছিলেন। এরই মধ্যে শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে দেখেন পোনা মাছগুলো মরে ভেসে আছে। দুপুর পর্যন্ত পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। এতে তার আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

    মোশারেফ হাওলাদার অভিযোগ করেন, কয়েকদিন ধরে প্রতিবেশী মৃত্যু কাঞ্চন খানের পুত্র শাহিন মাস্টার গংদের সঙ্গে তার বিরোধ চলছিল। আমার সন্দেহ শাহিন মাস্টার ও তার লোকজন আমার পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে।

    মোশারেফ হাওলাদার আরও বলেন, শাহীন মাস্টার গংরা এর আগেও আমাদের দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। এবিষয়ে আমি আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শাহীন মাষ্টার, হানিফ  খান ও মো. নুরুল ইসলামসহ আরও ৮/১০ জনকে অজ্ঞাত নামা আসামি  করে মামলা করেছি, বর্তমানে মামলাটি আমতলী থানাপুলিশের তদন্তাধীন আছে।

    এ ব্যাপারে অভিযুক্ত শাহীন মাস্টার বলেন, আমরা এই কাজ করি নাই । আমাদের হয়রানী করার জন্য দোষ দিচ্ছেন। 

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  একেএম  মিজানুর রহমান বলেন, অভিযোগ  পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ