ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • রাজাপুরে শেখ কামাল'র ৭৩তম জন্মবার্ষিকী পালিত

    রাজাপুরে শেখ কামাল'র ৭৩তম জন্মবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

    এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

    এরপর সকাল সাড়ে ১০টায় রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান এর সভাপতিত্বে রাজাপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. খাইরুল আলম সরফরাজ, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভুমি) অনুজা মন্ডল, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান প্রমূখ। 

    উক্ত সভায় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র জীবনীর উপর স্মৃতিচারণ করেন ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ