ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বাউফলে হয়রানি থেকে বাঁচতে দুই শতাধিক মানুষের মানববন্ধন

    বাউফলে হয়রানি থেকে বাঁচতে দুই শতাধিক মানুষের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে শুন্য থেকে কোটিপতি হয়ে যাওয়া সুধির নট্র ওরফে সুধির নন্দি (৪০) নামে এক ব্যক্তির হয়রানি ও নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে পটুয়াখলীর বাউফলে ‘আমরা বাঁচতে চাই’ শিরোনামে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভুক্তভোগি ব্যক্তিরা।

    বৃহস্পতিবার  বাউফল প্রেসক্লাবের সামনের সড়কের ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচিতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

    ওই সময় সংক্ষিপ্ত সমাবেশে বিমল চন্দ্র (৬৮) নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন,এক সময় সুধির তিন বেলা ভাতের জন্য অন্যের দ্বারস্থ হতেন। হঠাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর পরিচয় হয় এবং ছবি তোলেন। ওই নাম ভাঙিয়ে আঙ্গুল ফুলে গলাগাছ হওয়ার মত অবস্থা হয়েছে সুধিরের। এখন তিনি কোটিপতি। সুধির এখন অনেক প্রভাবশালী। সুধির তাঁদেরকে নানাভাবে হয়রানি করছেন। ঘর নির্মাণে বাঁধা দিচ্ছেন। সরকারি টিউবওয়েলের পানি নিতে দিচ্ছেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুধিরের ভালো সম্পর্ক যা এলাকায় সবাই জানে। এ কারণে প্রশাসনসহ রাজনৈতিক নেতা-কর্মীরাও তাঁকে সমীহ করে।

    মানববন্ধনে অংশ নিতে আসা গীতা রানী (৫৫) নামে এক নারী বলেন,‘আমাগো প্রধানমন্ত্রী জানেন না সুধির কত বড় জালিম। আপনাগো (সাংবাদিক) মাধ্যমে বিষয়টি মানবতার মা আমাগো প্রধানমন্ত্রীকে জানাইতে চাই।’

    এর আগে গত শনিবার তাঁরা বাউফল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। ওই সম্মেলনের পর সুধির নট্র একটি পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় শিব রতন নামের এক যুবক সুধিরের বিরুদ্ধে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। (জিডি নম্বর ১৪৬৪ তারিখ ২৩/৫/২১)


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ