ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাণ্ডারিয়ায় টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

    ভাণ্ডারিয়ায় টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) পরিবারের পূনর্বাসন প্রক্রিয়া যাচাই-বাছাই এবং এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাস্কফোর্স কমিটির সদস্য সচিব উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ইউপি সচিব শ্যামল কৃষ্ম বড়াল, মো দিপু ,ইউপি সদস্য মো. সাকায়েত সিপাই প্রমুখ।

    সভায় আগামী ২/৩মাসের মধ্যে এ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করতে ক-শ্রেণির ১ম,২য়,৩য়, ও চতুর্থ পর্যায়ের ভূমিহীন-গৃহহীন যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। তাতে সকল ইউনিয়ন থেকে প্রাপ্ত ২৯৬জনের তালিকার ভিত্তিতে জেলা, উপজেলা প্রশাসনের অধিকতর যাচাই বাছাইয়ে  ২২০জনের তালিকা প্রস্তুুত করা হয়েছে বলে জানানো হয়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ