ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় ৩৮২ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ

    মঠবাড়িয়ায় ৩৮২ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছয়া ইউনিয়নের ৩৮২ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে সাগরগামী ২৬০ ও ভিজিডি কার্ডধারী ১২২ পরিবার। 

    বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে উপজেলার ১১ নং বড়মাছুয়া ইউপি পরিষদ চত্বরে ইউনিয়নের বিভিন্ন এলাকার ১২২ ভিজিডি কার্ডধারী পরিবারের মাঝে নিয়মিত কর্মসূচি অংশ হিসেবে ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার প্রত্যেক পরিবারে হাতে ৩০ কেজি করে চাল তুলে দেন।

    এর আগে বুধবার (৩ আগস্ট) বিকেলে বড়মাছুয়া ইউনিয়নের সাগরগামী ২শ ৬০ জেলে পরিবারের মাঝে ৫৬ কেজি করে  চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার। 

    এসময় উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান কাউয়ূম হাওলাদার, ইউপি সদস্য মো. মনির আকনসহ বিভিন্ন গ্রাম পুলিশ সদস্যরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ