ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পাথরঘাটায় যুবদলের মিছিলে হামলা, আহত ১১

    পাথরঘাটায় যুবদলের মিছিলে হামলা, আহত ১১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় জাতীয়তাবাদী যুবদলের মিছিলে উপজেলা ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে যুবদলের কমপক্ষে ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে যুবদল।

    বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে পাথরঘাটা থানা সংলগ্ন উপজেলা বিএনপির অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

    আহতরা হলেন-যুবদল নেতা আবুবকর সিদ্দিক মেছাল, সোহেল পহলান, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ ও নান্টু মিয়া।

    উপজেলা যুবদলের নেতা আবুবকর ছিদ্দিক মেছাল জানান, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে কোনো ধরনের উসকানি ছাড়াই আমাদের উপরে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এসময় আমাদের ১০-১২ জন কর্মী আহত হয়।

    অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, আমরা তাদের সমাবেশে হামলা করিনি। সমাবেশে যুবদল কর্মীরা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে শ্লোগান দিলে আমরা তাদের দলীয় কার্যালয়ের ভেতরে যেতে বললে বাকবিতণ্ডা হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে এসে যুবদল কর্মীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

    এ বিষয়ে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ