ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলায় বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার

    ভোলায় বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বিএনপির ডাকা আজকের সকাল সন্ধ্যা হরতাল দুপুর ১২ টায় প্রত্যাহার করা হয়েছে। ভোলা জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর আনুষ্ঠানিকভাবে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে দুপুর ১২ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতে তিনি হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।  

    এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির  কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করে রহিম এবং ছাত্রদল সভাপতি নুরে আলমকে হত্যা করেছে। বিএনপিসহ দেশবাসী এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে। 

    এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, লাশের রাজনীতি বিএনপি করেনা। লাশের রাজনীতি?  আওয়ামী লীগ বলে আগস্ট মাস শোকের মাস। অথচ তারা ভোলায় দু'দুটো তাজা প্রাণ কেড়ে নিয়ে আগস্ট মাস শুরু করেছে। 

    সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস প্রেসিডেন্ট মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেন, সরকার জনগণের দাবি দাবায়ে রাখার জন্য গুলি করে দুটি প্রাণ কেড়ে নিয়েছে। তিনি বলেন আন্দোলনকারীদের বুকে, মাথায়  পুলিশ গুলি করতে পারে না। গুলি করতে হলে করবে হাটুর নিচে। কিন্তু ভোলায় পুলিশ গুলি করেছে মাথায়, বুকে। 

    এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস প্রেসিডেন্ট মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম, ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাবেক এমপি হাফিজ ইব্রাহীম,  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদল সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখারুজ্জামান শীমুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুরে আলম জাবেদ,  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক মোহাম্মদ আলমগীর শাহিন, ভোলা জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর,  সম্পাদক হারুন অর রশিদ ট্রু ম্যান, সিনেমার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


    প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩১ জুলাই) ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। সেখানে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম প্রাণ হারান। এ ঘটনায় পুলিশ ও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। গুলিবিদ্ধদের একজন ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। ঢাকার এক হাসপাতালে লাইফসাপোর্টে থাকা অবস্থায় বুধবার (৩ আগস্ট) তিনি মারা যান। এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ