ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বারান্দায় আড়ার সাথে ঝুলছিলো নাসরিনের মরদেহ

    বারান্দায় আড়ার সাথে ঝুলছিলো নাসরিনের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তার (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর আউরা গ্রামের মো. নাসির হাওলাদারের মেয়ে নাসরিন আক্তার ঘরের বারিন্দায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    নাসরিন কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। একই গ্রামের শাহজালাল আকনের বখাটে ছেলে সৈকত আকন প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে নাসরিনকে বিভিন্ন ভাবে বিরক্ত করত। 

    নিহত নাসরিনের মা চম্পা বেগম জানান, আমার মেয়ে নাসরিন কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়তো, স্কুলে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে সৈকত প্রাইয় বাজে কথা বলে বিভিন্ন ভাবে হয়রানি করত। এ নিয়ে মেয়েটা সব সময় মানুষিক ভাবে চিন্তিত থাকত। আজ বিকালে আমি আমার বাবার বাড়ী বড় কাঠালিয়া যাই, নাসরিন এ সময় ঘরে একা ছিলো। সন্ধ্যার দিকে বাড়ীতে এসে পিছনের বারান্দায় আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে নাসরিনকে ঝুলতে দেখতে পাই। আমার ডাক-চিৎকার শুনে বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে। 

    কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ৮ম শ্রেণির পড়ুয়া নাসরিন আক্তার শান্তসৃষ্ট ও নম্রভদ্র ছাত্রী ছিলো। আমাদের কাছে উত্যক্ত করার কোন ঘটনা সে কখনও জানায়নি বা অভিযোগ করেনি।

    কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য (মেম্বর) নুরুল আলম মিলু জানান, সৈকত নাসরিনকে বিয়ের প্রস্তাব দিয়ে ডিস্টার্ব করত। ঘটনার দিন মেয়েটির মা চম্পা বেগম তার বাবার বাড়ী ছিলো। ঘর ফাঁকা পেয়ে সে আত্মহত্যা করে। 

    কাঠালিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ