ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • রাতের আঁধারে ইউপি সদস্য কেটে নিলেন বণবিভাগের আকাশ মনি গাছ !

    রাতের আঁধারে ইউপি সদস্য কেটে নিলেন বণবিভাগের আকাশ মনি গাছ !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে অবৈধভাবে সরকারি রাস্তার পাশে বণবিভাগের রোপিত ২টি মূল্যেবান আকাশমণি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে স্হানীয় ইউপি সদস্যর বিরুদ্বে ।

    গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ আগস্ট) বন বিভাগের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কাটা গাছগুলো উদ্ধার করে নিয়ে আসে। 

    প্রত্যক্ষদর্শী ঝোপখালী গ্রামের মো. চুন্নু মিয়া সহ একাধিক ব্যাক্তি বলেন, সোমবার দুপুরে আমরা কয়েকজন এই পথ দিয়ে লক্ষীপুরা বাজারে যাবার সময় এই গাছ দুটি কাটতে দেখি। স্থানীয় দিনমজুর এনায়েত হাওলাদার ও নয়া সিকদার গাছগুলো কাটতেছিল। এসময় তাদের কাছে কে গাছ কাটাচ্ছে জানতে চাইলে তারা কোন উত্তর দেননী।

    আরো এক প্রত্যক্ষদর্শী মো. মস্তফা বলেন, সোমবার দুপুরে আমি দুইজন লোককে রাস্তার পাশের দুটি আকাশমণি গাছ কাটতে দেখি। জানতে পারি  এগুলো মনির মেম্বার কাটিয়েছে দুজন লেবার দিয়ে।  সরকারি রাস্তার গাছ কাটার কারণ জানতে দিনমজুর এনায়েত হাওলাদার ও নয়া সিকদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছেন।

    এই গ্রামের আঃ মোতালেব বলেন, আমার জমির পাশেই ছিল এই গাছ গুলো। আমরা কখনো গাছের একটা ডালপালাও ধরিনি। তবে যারা এসরকারি সম্পত্তি কেটেনিলো তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। 

    মনির মেম্বার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সকল অভিযোগ মিথ্যে ভিত্তিহীন। এগুলো রাজনীতি প্রতিদ্বন্দ্বী শত্রুরা করছে। 

    বেতাগী উপজেলা বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যাই। তবে তাঁর আগেই গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছিল। স্থানীয় একটি মিল থেকে আমরা কাটা গাছগুলো উদ্ধার করে অফিসে নিয়ে আসি। কে বা কারা গাছগুলো কেটেছে তা এখনও সনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    ইতোমধ্যে স্হানীয় আওয়ামীলিগ নেতা ও জনপ্রতিনিধি মনির মেম্বারের পক্ষে বিভাগীয় বন কর্মকর্তার নিকট যাতে মনির মেম্বারের বিরুদ্বে মামলা না দেয়া তার জন্য তদবীর করছেন বলে নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন বলেন, এব্যাপারে আমি অবগত আছি। কাটা গাছগুলো জব্দ আছে। এবং এব্যাপারে শক্ত তদন্ত করার জন্য একটি টিম গঠন করে দিবো। তাদের রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ ব্যাপারে পটুয়াখালী বিভাগীয় বণ কর্মকর্তা উপকূলীয় বণ বিভাগ আব্দুল্লাহ আল মামুন বলেন,সরকারী গাছ স্হানীয় মেম্বার কেটেছে বিষয়ট প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি।এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্বে নিয়মিত মামলা হচ্চে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ