ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সদ্য ঘোষিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলে দাবি

    সদ্য ঘোষিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলে দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও হাইব্রিডদের পদে রাখায় প্রতিবাদ ও ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভোলা স্বেচ্ছাসেবক লীগের পদ বঞ্চিত একটি অংশ এ কমসূচি পালন করেন।

    স্বেচ্ছাসেবক লীগের একটি অংশ শহরে বিক্ষোভ মিছিল নিয়ে ভোলা প্রেসক্লাব চত্বরে অবস্থান করে মানববন্ধন করে। এ সময় তারা সদ্য ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবি জানান।

    কমসূচিতে বক্তব্য দেন সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, সদস্য, মাকসুদুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন মিয়াজী, রাকিব হাসান, এম রহমান রুবেল প্রমুখ।

    উল্লেখ্য, গত ২৪ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে মো. আবু সায়েমকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারনণ সম্পাদক করা হয়েছিল।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ