ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের তিন পেসার

    বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের তিন পেসার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার টি-২০ লিগ বিগ ব্যাশে এখন পর্যন্ত নাম তুলেছেন বাংলাদেশের তিন পেসার। তারা হলেন- জাতীয় দলের বাইরে থাকা দুই ডানহাতি পেসার আল আমিন হোসেন, শফিউল ইসলাম এবং সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা তরুণ রিপণ মন্ডল। 

    টি-২০ বিশ্বকাপের এক মাস পরে শুরু হবে বিগ ব্যাশ। চলতি বছরের ১৩ ডিসেম্বর সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়েছে। ওই আসরের জন্য ২১ আগস্ট পর্যন্ত ক্রিকেটারদের নিবন্ধনের সুযোগ থাকবে। চূড়ান্ত ড্রাফট অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট। 

    বিগ ব্যাশে ৩ আগস্ট পর্যন্ত ১৬৯ জন ক্রিকেটার নাম তুলেছেন বলে জানা গেছে। তবে তাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ নেই বললেই চলে। বাংলাদেশের তিন ক্রিকেটার যেমন নিয়মিত নন। আবার টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা সাকিব এখনও নাম খেলাননি।  

    বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব বিগ ব্যাশে খেলেছেন। তবে তাকেও ২০১৪-১৫ মৌসুমের পরে অস্ট্রেলিয়ার এই টি-২০ লিগে দেখা যায়নি। বিগ ব্যাশে খেলা থেকে কিছু বোর্ড তাদের নিয়মিত ক্রিকেটারদের আটকাতে পারে। পিসিবি নিয়মিত ক্রিকেটারদের ছাড়পত্র দেবে না বলে শোনা যাচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ