ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • জুনের চেয়ে জুলাইয়ে কমেছে মূল্যস্ফীতি 

    জুনের চেয়ে জুলাইয়ে কমেছে মূল্যস্ফীতি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুনের চেয়ে জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশে। যা জুনে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে, জুনে খাদ্যখাতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ। আর জুলাইয়ে সেটি কমে হয়েছে ৮ দশমিক ১৯ শতাংশ।

    ভোজ্যতেল ও গমসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ব্যাপক বেড়ে যায়। তবে জুলাই মাসে মূল্যস্ফীতির হার কিছুটা কমায় স্বস্তি ফিরেছে।

    বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া জুলাই মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়।

    এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের বলতে চাই, আমরা শ্রীলঙ্কা হইনি, হবও না। মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। খাদ্যের জাহাজ রাশিয়া থেকে সাগরে ভাসতে ভাসতে আমাদের তীরে আসবে।

    ‘তেল, চাল ও গমের দাম কমছে। সামনে মূল্যস্ফীতির কমতির ধারা অব্যাহত থাকবে। এটি আমাদের জন্য ভালো খবর। মূল্যস্ফীতি বাড়লে মানুষের কষ্ট হয়’, যোগ করেন মন্ত্রী।

    এদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার বেড়ে জুলাই মাসে ৬ দশমিক ৩৯ শতাংশ হয়েছে, জুন মাসে যা ছিল ৬ দশমিক ৩৩ শতাংশ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ