ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  •  ব্রাজিলিয়ান ফুটবলারের গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

     ব্রাজিলিয়ান ফুটবলারের গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এক ব্রাজিলিয়ানের যানবাহন চাপা দিয়েছেন মোটরসাইকেল আরোহীকে। এসময় ঐ ফুটবলার রেনান ভিক্টর দা সিলভার কাছে ছিল না ড্রাইভিং লাইসেন্সও। এই ঘটনার পর ২০ বছর বয়সী এই সেন্টার ব্যাককে চুক্তি থেকে বাদ দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

    সাও পাওলোর ক্লাবটি নিশ্চিত করেছে, ব্রাজিলের সাবেক অনূর্ধ্ব-১৭ দলের এই ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে ক্লাব থেকে। তার অপকর্মের জন্যই এমন শাস্তি বলে জানিয়েছে ক্লাবটি। রেনান চলতি মৌসুমে ধারে খেলতে গিয়েছেন রেড বুল ব্রাগানতিনোতে। ওই ক্লাবও তার সঙ্গে চুক্তি বাতিল করেছে ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই।

    দুর্ঘটনাটি ঘটে সাওলো পাওলোতে। মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েন রেনান। সেখানে গিয়ে ধাক্কা দেন ৩৮ বছর বয়সী এই মোটরবাইক চালকে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন ওই মোটরসাইকেল আরোহী।

    আপাতত ৫০ হাজার ডলারের মতো জরিমানা দিয়ে জামিন পেয়েছেন রেনান। তবে তার বিরুদ্ধে অপরাধমূলক হত্যার অভিযোগ আনা হবে।

    যদিও ইচ্ছেকৃতভাবে এই হত্যা করেননি রেনান। তবে যেহেতু তার লাইসেন্স ছিল না এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তাই ১০ বছর বা তার বেশি জেল হতে পারে ব্রাজিলিয়ান এই ফুটবলারের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ