ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভোলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবি

    ভোলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি ঘোষিত ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ।

    ভোলা প্রেস ক্লাব চত্বরে বুধবার (৩ আগস্ট)  সকালে ‍‍এ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায়  প্রেসক্লাব এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে কমিটি বাতিলের দাবি করেন।

    বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন বলেন, 'গঠনতন্ত্র পরিপন্থী সদ্য ঘোষিত ১৬ সদস্যর ভোলা জেলা আহ্বায়ক কমিটি অবাঞ্চিত এবং বাতিলের দাবি জানাচ্ছি । এই কমিটিতে অযোগ্য, অর্বাচীন ও হাইব্রীডদের স্থান দিয়ে দলের দূর সময়ে লাঞ্চিত, নিপীড়ন ও নিগৃহীত বঙ্গবন্ধুরকর্মীদের বঞ্চিত করা হয়েছে।  ইলিশ মাছ, দই ও মোটা টাকার বিনিময়ে অযোগ্য লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা এই কমিটি বাতিল ঘোষণা করে নতুন কমিটি দাবি করছি।

    সদস্য জাকির হোসেন মিয়াজি বলেন, হাইব্রীড ও অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  আমরা দলের নির্যাতীত , ত্যাগি নেতাকর্মীরা এই কমিটি  মানি না। যদি এই কমিটি বাতিল করা না হয়, তাহলে আমাদের কর্মসূচি আরও কঠোর ভাবে চলবে। 

    বিক্ষোভ সমাবেশে ও মানববন্ধনে  উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. জাকির  হোসেন মিয়াজি,  সাবেক যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, সাবেক সদস্য রাকিব হাসান,মাকসুদুর রহমান মো. রাছেল, সজীব প্রমূখ।

    উল্লেখ্য, গত ২৪ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে মো. আবু সায়েমকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারনণ সম্পাদক করা হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ