ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নাজিরপুরে কিশোরীদের সঞ্চয়ি করতে প্রশিক্ষণ

    নাজিরপুরে কিশোরীদের সঞ্চয়ি করতে প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে বাল্য বিয়ে বন্ধে কিশোরীদের স্বাভলম্বী ও সঞ্চয়ি করতে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী উপজেলার শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের  একশত ছাত্রীকে ওই প্রশিক্ষণ দেয়া হয়। 

    ওই বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ  মন্ডলের  সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদিদ,  শ্রীরামকাঠী  ইউপি চেয়ারম্যান মো.  আলতাফ হোসেন বেপারী প্রমুখ। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। 

    উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া জানান, বাল্য বিয়ে বন্ধ  ও কিশোরীদের সঞ্চয়ি করতে সরকার প্রতি  ছাত্রীকে তাদের জমা দেয়া টাকার দুই শতগুন ভর্তুকি প্রদান করবেন। এ জন্য প্রতি  ছাত্রীকে মাসে কমপক্ষে ২শত টাকা করে সঞ্চয় রাখতে  পাইলট প্রকল্প হিসাবে ওই বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি কিশোরী ক্লাব করা হয়েছে। ক্লাবের সদস্যরা কেহই ১৮ বছর বয়সের আগে বিয়ে করতে পারবে না। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ