ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে

    এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপ ২০২২ -এর সূচি আজ মঙ্গলবার প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগের সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরু হবে ২৭ অগস্ট। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর।

    অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।

    ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

    প্রতিযোগিতার প্রথম দিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর দ্বিতীয় দিনই (২৮ আগস্ট) মাঠে গড়াবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ।

    এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর।

    প্রতিযোগিতার ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাই ও শারজাহতে।

    অবশ্য এবারের আসর হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সঙ্কটের কারণে সেখান থেকে টুর্নামেন্ট সরে যায় আরব আমিরাতে। তবে আয়োজনের দায়িত্বে আছে শ্রীলঙ্কাই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ