ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

    ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাজারে মঙ্গলবার (২আগস্ট) হাটের দিন ফুটপাত গুলোতে দোকানীদের অবৈধ দখলের কারনে পথচারীদের চলাচালে অসুবিধা হওয়ায় তা উচ্ছেদ করতে এক অভিযান পরিচালনা করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ এ অভিযান পরিচালনা করেন। থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা কালে ফুটপাতের অবৈধ দখলদারকে দ্রুত মালমাল অপসারণ করে ফুটপাত পথচারীদের নির্ভিঘ্নে চলাচলের জন্য খালি করতে বলা হয়। এবং প্রাথমিক সতর্কতা মূলক নির্দেশনার পর যদি কেউ তা অমান্য করে পরবর্তীতে তাদের আইনগত ব্যবস্থা গ্রহন করারও নির্দেশ দেয়া হয়। 

    এসময় এক দোকানী মূল্য তালিকা না দেখাতে পাড়ায়  ভ্রাম্যামান আদালতের মাধ্যমে তাকে তিন হাজার এবং হেলমেট ছাড়া তিনজন এক মোটর সাইকেলে চলায় তাকে দুই হাজার টাকা জরিমানা সহ মোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ