ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আশ্বাসে অনশন ভাঙলেন মুক্তিযোদ্ধারা

    আশ্বাসে অনশন ভাঙলেন মুক্তিযোদ্ধারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার (২আগষ্ট) অনশনের চার ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর হস্তক্ষেপে অনশনরত মুক্তিযোদ্ধাদের জুস ও পানি পান করিয়ে অনশন ভঙ্গ করেন।  

    এর আগে মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় রিজার্ভ পুকুরপার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পরিবারের সদস্যদের নিয়ে  অনশন ধর্মঘটে বসেন বাদ পরা মুক্তিযোদ্ধারা।

    মঙ্গলবার সকাল ১০টা থেকে পরিবারের সদস্যদের নিয়ে এ অনশনে বসেন তারা।  এসময় বক্তব্য রাখেন, কাজী মতিয়ার রহমান,মো. নুরুল হক, মো. সেলিম সিকদার, মুক্তিযোদ্ধা স্ত্রী ডালিয়া বেগম, সন্তান মো.শামীম হাওলাদার প্রমুখ। 

    বক্তারা বলেন, গত যাচাই বাছাই কমিটির আর্থিক সুবিধা না মানায় ৪০জন মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেয়া হয়। পরবর্তীতে কাকতালিয় ভাবে তিন জন মুক্তিযোদ্ধা পুনরায় তালিকা ভুক্ত হলেও আমরা ৩৭জন তালিকা থেকে বাদ পড়ি। যার ফলে আমাদের ভাতা সহ্য অন্যান্য সুবিধাও বন্ধ হয়ে যায়। তাই আমাদের দাবি ঐ কমিটির পরিবর্তে সৎ এবং নিরপেক্ষ কমিটি করে সেই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হউক।

    এদিকে এ খবর পেয়ে দুপুর পৌঁণে দুই টায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর ঘটনাস্থলে এসে অনশনরত মুক্তিযোদ্ধাদের দাবি দাওয়ার কথা শোনেন। পরে সংশ্লিষ্ট উধবর্তন কর্তৃপক্ষ বরাবরে লিখিত ভাবে জানানো এবং এ বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দিলে মুক্তিযোদ্বারা পানি এবং জুস দিয়ে তাদের অনশন ভাঙ্গেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ