ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • ৬ দিন ধরে নিখোঁজ কলেজছাত্রী শর্মি

    ৬ দিন ধরে নিখোঁজ কলেজছাত্রী শর্মি
    ছবি: শর্মি মিস্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী শর্মি মিস্ত্রী (১৭) গত ৬ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। সে বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের ব্যবসায়ী ফণি মিস্ত্রীর একমাত্র মেয়ে।

    জানা গেছে, গত ২৩ মে রবিবার সন্ধ্যায় শর্মি তাদের বাড়ির সামনের রাস্তায় বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা।

    আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। সে স্বেচ্ছায় কারও সঙ্গে কোথাও চলে গেছে নাকি অপহৃত হয়েছে তা জানা যায়নি। 

    এদিকে, শর্মিকে হারিয়ে তার বাবা-মা ও ভাইয়েরা পাগলপ্রায়। তারা এ ব্যপারে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ জানান, শর্মির নিখোঁজ রহস্য উদঘাটন ও তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ