ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

    ঝালকাঠিতে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। 

    মেলায় ২০টি স্টলে বিভিন্ন ধরণের ফলদ, ঔষধী, বনজ বৃক্ষের পাশাপাশি ফুল গাছের প্রদর্শণ করা হয়। মেলায় এসব গাছের চারা বিক্রিও করা হচ্ছে। 

    উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ