ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে প্রতিমা ভাংচুর, ৪ কিশোর আটক

    পিরোজপুরে প্রতিমা ভাংচুর, ৪ কিশোর আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার কাথুলিয়া এলাকায় শীতলা মন্দিরে একটি প্রতিমার পা, হাত ও মাথা ভাংচুর করার অভিযোগে ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের সবার বয়স ১২ থেকে ১৭ বছর।

    সোমবার (১ আগষ্ট) দুপুরে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করছেন পিরোজপুর সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান। 

    আটককৃতদের বাড়ি উপজেলার টোনা ইউনিয়নের লখাকাঠী, কলাখালী ইউনিয়নের পথেরহাট, হুলারহাটের গুচ্ছ গ্রাম ও গজালিয়া উদয়কাঠী গ্রামে। 

    মন্দিরের সেবাইত কালাচাঁদ মন্ডল বলেন, আমি প্রতিদিন বেলা ১১ টার দিকে পূজা শেষ করে বাড়ি চলে যাই সোমবার সকালে মন্দিরে এসে দেখি একটি প্রতিমার হাত, পা ও মাথা ভাঙা। পরে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি, রোববার দুপুরে তারা কয়েকটি ছেলেকে মন্দিরের কাছে দেখেছিলেন। ভাংচুরের খবর পেয়ে তারা তিন কিশোরকে শনাক্ত করে। তিন কিশোর ভাংচুরের কথা স্বীকার করে। তাছাড়া তারা ভাংচুরে জড়িত বলে আরও এক কিশোরের নাম বলে। পুলিশ গিয়ে তিনজনকে আটক করে এবং অন্য কিশোরকে খুঁজে বের করে।

    পিরোজপুর সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান বলেন, আটক কিশোররা তাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের ওই মন্দিরে ভাংচুর করে। চার কিশোরকে আটকের পাশপাশি মন্দিরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ