ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আমতলীতে বসতঘরে ডাকাতি, টাকা -স্বর্ণালংকার লুট, আহত ১ 

    আমতলীতে বসতঘরে ডাকাতি, টাকা -স্বর্ণালংকার লুট, আহত ১ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে পশ্চিম চিলা গ্রামের আব্দুল কাদের  মাষ্ঠার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

    জানা গেছে, রবিবার রাত ২ টার দিকে উপজেলার ৪নং হলদিয়া  ইউনিয়নের  পশ্চিম চিলা গ্রামের আব্দুল কাদের  মাষ্টার এর  ঘরের পশ্চিম পাশের জানালা ভেঙে ঘরে ঢুকে ১০-১২ জনের ডাকাত দল  ঘরের লোকজনদের  দেশিও  অস্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ঘরের মধ্যে আটকে রেখে প্রায় ৮  ভরি স্বর্ণালঙ্কার ও  নগদ  ১০  লাখ টাকাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় অব্দুল কাদের  মাষ্টাররের ছেলে ইলিয়াসের মাথায় কোপ দিয়ে চলে যায়। 

    আমতলী হাসপাতালে চিকিৎসাধীন মো. ইলিয়াস বলেন, রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে  পড়ি। রাত আনুমানিক ২ টার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত দল  ঘরের  পশ্চিম  পাশের  দরজা ভেঙে প্রবেশ করে। এরপরই আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল স্বর্ণালকারসহ টাকা পয়সা সব লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় আমার ( ইলিয়াসের) মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। 
     
    এ বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম  মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল  পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত  সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ