ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • সিসি ক্যামেরার আওতায় আসছে মঠবাড়িয়ার পৌর শহর

    সিসি ক্যামেরার আওতায় আসছে মঠবাড়িয়ার পৌর শহর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ছিটকে চোরের কবল থেকে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার ক্ষেত্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

    এ উপলক্ষে সোমবার সকালে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল পৌর শহরের স্বর্ণ, মোবাইল, কাঁটা কাপড়সহ সকল ব্যবসায়ি ও বাজার বনিক সমিতির সাথে মত বিনিময় সভা করেছেন।

    এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন, ওসি (অপারেশন) আব্দুল হালিম, সেকেন্ড অফিসার আব্দুর কুদ্দুস, বনিক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আহসান খোকা প্রমূখ।

    মঠবাড়িয়া থনার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, পৌর শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ি ও বনিক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করা হয়েছে। অপরাধ প্রবনতা এড়াতে বাজারের বিভিন্ন গুরুপ্তপূর্ণ স্থানে সিসি ক্যমেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে ক্যামেরা স্থাপনের জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে। সিসি ক্যামেরা স্থাপন করা হলে ছিটকে চোর শুণ্যের কোঠায় চলে আসবে পাশাপাশি পাহাড়াদারেরা দায়িত্বেও অবহেলা করতে পারবে না। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ