ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরগুনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ পন্ড

    বরগুনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ পন্ড
    নিহত আবদুর রহিমের গায়বানা নামাজে জানাযা অনুষ্ঠিত ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা জেলা সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বরগুনায় পুলিশ বাঁধায়  স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে।


    সোমবার (১ আগস্ট) সকাল ১১ টায় বরগুনার দলীয় কার্যালয় থেকে জেলা  স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করলে পুলিশ  বাঁধা দিয়ে পন্ড করে দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দল। এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল ১১ টায় নিহত আবদুর রহিমের গায়বানা নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। 


    বরগুনা জেলা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, যুগ্ন-আহবায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ