ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোবিপ্রবিতে সাপের হানা, মধ্যরাতে আতঙ্কে ছাত্রীরা রাস্তায়

    নোবিপ্রবিতে সাপের হানা, মধ্যরাতে আতঙ্কে ছাত্রীরা রাস্তায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন স্থানে দেখা মিলছে সাপের। এতে আতঙ্কে রয়েছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।  
     

    রোববার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা দুইটি তলায় সাপ দেখে শতাধিক ছাত্রী আতঙ্কে বাইরের সড়কে অবস্থান নেন। পরে হলের প্রাধক্ষ্যসহ কর্মকর্তারা এসে হলে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আশ্বাসে ছাত্রীরা হলে ফিরেন। 

    হলের একাধিক ছাত্রী জানান, প্রায় দুই সপ্তাহ আগে হলের তৃতীয় তলায় একটি সাপ দেখা যায়। এরপর সপ্তাহখানেক আগে আরও দুটি সাপ ধরা পড়ে এবং সেগুলো মেরে ফেলা হয়। সর্বশেষ গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে তৃতীয় তলায় একটি ও নিচতলায় একটি সাপ দেখা যায়। সাপের ভয়ে আবাসিক হলে থাকা দায় হয়ে পড়েছে।  ছাত্রীরা হলে সাপের উপদ্রব বন্ধে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন।  

    এ বিষয়ে জানতে চাইলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধক্ষ্য মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, প্রথমবার অভিযোগ পেয়েই হলের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। এখন মনে হচ্ছে, হলের ভেতরে কোথাও সাপের আস্তানা আছে। আজ পুরো হল পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে। 

    অপর এক প্রশ্নের জবাবে তিনি প্রাণিবিশেষজ্ঞ বরাত দিয়ে বলেন, এগুলো বিষধর সাপ নয়। এসব সাপকে ঘরকুনো সাপ বলা হয়।    
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ