ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে মাদক মামলায় দুইজনের ১৫ বছর কারাদন্ড

    ঝালকাঠিতে মাদক মামলায় দুইজনের ১৫ বছর কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মাদক মামলায় দুই বিক্রেতার ১৫ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

    রবিবার বিকেলে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। মামলায় দুজনকে খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন যশোর জেলার ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. আদম আলী (৪৫) ও একই গ্রামের  আব্দুল জলিলের ছেলে মো. রানা হোসেন (৪০)। এই মামলায় ট্রাক মালিক শরীফ মেম্বার ও ইঞ্জিন মিস্ত্রী আবদুস সালামকে খালাস প্রদান করা হয়।

    মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৮ জানুয়াররি রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটির বেলী পেট্রোলপাম্পের পাশে একটি ট্রাক তল্লাশি করে ৭০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল। এ সময় চারজনকে আটক করা হয়। এ ব্যাপারে র‌্যাব-৮ এর ডিএডি মাহাফুজুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। নলছিটি থানার এসআই ২০১৯ সালের ১৬ এপ্রিল ৪ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ