ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ইন্দুরকানীতে কৃষকের গাছ ফেললো প্রতিপক্ষ

    ইন্দুরকানীতে কৃষকের গাছ ফেললো প্রতিপক্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে জমি বিরোধ নিয়ে শত্রুতার জেরে সাতশতাধিক কলা, পেঁপে ও সুপারী গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। 

    রোববার ভোরে উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। 

    স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, পত্তাশী গ্রামের অসহায় কৃষক আঃ ছত্তারে শেখের ছেলে সাব্বির হোসেনের ৩০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের ছিদ্দিকুর রহমানের সাথে দীর্ঘদীন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বিরোধপুর্ন জমিতে ছিদ্দিক শেখ (৬৫) চাচাতো ভাই মাসুদ শেখ (৩৫), বোন আমেনা বেগম (৪০) সহ ১০/১২ জন মিলে সাব্বির হোসেনের লাগানো কলা, পেঁপে ও সুপারী বাগানের সাতশতাধিক গাছ কেটে ফেলেন।

    কৃষক সাব্বির হোসেন জানান, আমার ৩০ শতাংশ জমির লাগানো  কলা, পেঁপে ও সুপারী সহ সাতশতাধিক গাছ ছিদ্দিক শেখ ও মাসুদ সহ তার দলবল নিয়ে কেঁটে ফেলেন। তিনি আরো বলেন, আমি এই কৃষি কাজ করে আমার সংসার এবং আমার সন্তানদের লেখাপড়ার খরচ চলে। গাছ কাটায় আমার প্রায় ৪লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আমি এখন অসহায় হয়ে পরেছি। 

    অভিযুক্ত ছিদ্দিক শেখ জানান, সাব্বির হোসেন আমার জমি দখল করে কলা, পেঁপে ও সুপারী চাঁষ করেন। দখল মুক্ত করার জন্য আমি গাছ গুলো কেটে ফেলেছি। 

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, গাছ কাটার বিষয় অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ