ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ইন্দুরকানীতে পিতাকে হুমকি দিয়ে ছেলের বিষপান, অতঃপর 

    ইন্দুরকানীতে পিতাকে হুমকি দিয়ে ছেলের বিষপান, অতঃপর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে পিতাকে হুমকী দিয়ে ছেলে বিষপান করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।

    রোববার দুপুরে উপজেলার টগড়া ফেরী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  জানা যায় উপজেলার টগড়া গ্রামের রুটির দোকানদার শাহআলম মৃধার ছেলে মহিদুল মৃধা (২০) কে দোকানে কাজ করতে বললে সে কাজ করবে না বলে তার পিতাকে বলে। এজন্য তাকে গাল মন্দ দিলে বাবাকে দেখিয়ে দেবার হুমকী দেয়। আধা ঘন্টা পর মহিদুল  বিষপান করে পিতার দোকানের পাশে সড়কে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার পর তার জ্ঞান ফিরে। 

    মহিদুলের পিতা শাহ আলম জানান, আমার ছেলেকে দোকানে কাজ করতে বললে কাজ করবে না বলে আমাকে হুমকী দেয়। পরে তাকে মন্দ বললে আমাকে দেখিয়ে দিবে বলে বিষ খেয়ে দোকানের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকে।

    স্থানীয় ইউপি সদস্য আঃ রাজ্জাক ঘটনার সত্যতা শিকার করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ