ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

    নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে  গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। এ সময় আসামির হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। 
      

    গ্রেফতারকৃত মো.ফয়েজ আহম্মদ (২৬) উপজেলার জিরতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বারইচতল গ্রামের মেবচু মিয়ার বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।  

    শনিবার (৩০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার ২৯ জুলাই রাতে বেগমগঞ্জ উপজেলার জীরতলি ইউনিয়নের বাড়ইচাতল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।    

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামি ফয়েজ আহম্মদ একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আসামরি ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ