ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • কোহলিকে ছাড়াই জিম্বাবুয়ে সফর ভারতের

    কোহলিকে ছাড়াই জিম্বাবুয়ে সফর ভারতের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে সফরে বিরাট কোহলিকে রাখার ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকরা। শেষ পর্যন্ত তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে অফ ফর্মে থাকা ভারতীয় ব্যাটার কোহলিকে। 

    ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ী দলের অধিকাংশ সদস্যকে রেখেই জিম্বাবুয়ে সিরিজের দল দিয়েছেন বিসিসিআই নির্বাচকরা। তবে ইনজুরি থেকে সেরে ওঠা দিপক চাহার ও ওয়াশিংটন সুন্দরকে ফেরানো হয়েছে দলে। আছেন রাহুল ত্রিপাঠি। 

    শিখর ধাওয়ানকে অধিনায়ক করা হয়েছে। ভারতের মূল দলের ক্রিকেটার রোহিত শর্মা, কেএল রাহুল, জাসপ্রিত বুমরাহ কিংবা ঋষভ পান্ত-জাদেজারা এই সিরিজে রাখা হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে হার্ডিক পান্ডিয়া, মোহাম্মদ শামিকেও। 

    ভারতের ওয়ানডে দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋতুরাজ গাইকোয়াড়, শুভমন গিল, দিপক হুদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিষাণ, সানজু সামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ