ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • জিম্বাবুয়ের কাছে হেরে গেলো বাংলাদেশ

    জিম্বাবুয়ের কাছে হেরে গেলো বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যেকোন খেলার প্রাণ দর্শক। ক্ষয়িষ্ণু জিম্বাবুয়ের ক্রিকেট যেন ওই প্রাণ ফিরে পেয়েছে। বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে স্টেডিয়াম দর্শকে ভরা ছিল। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচেও প্রাণের জোয়ার ছিল গ্যালারিতে। ভক্তদের নিরাশ করেনি তারা। অন্যদিকে তারুণ্যের পরীক্ষায় ফেল করেছে বাংলাদেশ। নুরুল হাসানের নেতৃত্বের শুরু হয়েছে ১৭ রানের হারে।

    হারারে স্পোর্টস ক্লাবের উইকেট ব্যাটিং সহায়ক ছিল। স্পিনারদের জন্য ছিল না সুবিধা। বাংলাদেশ তিন পেসার নিয়ে নামলেও তারা রান চেক দিতে পারেননি। ওয়েলসি মেধেভেরে এবং সিকান্দার রাজার তাণ্ডবে স্বাগতিক জিম্বাবুয়ে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। টি-২০ ফরম্যাটে যা দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান।

    ওই রান তাড়া করতে নেমে উত্থান-পতন দেখেছে বাংলাদেশ। তবে ১৮তম ওভার পর্যন্ত ম্যাচের লাগাম ছাড়েনি সফরকারীরা। তারুণ্যের বিজয় কেতন উড়ানোর দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান এক প্রান্ত দিয়ে হাল ধরে রেখেছিলেন। কিন্তু শেষ দুই ওভারে চাপ সামলে রান তুলতে পারেননি তারা। নির্ধারিত ২০ ওভারে তুলতে পারে ৬ উইকেটে ১৮৮ রান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ