ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কুপিয়ে হত্যায় জড়িত কালা বাবুও গ্রেফতার

    কুপিয়ে হত্যায় জড়িত কালা বাবুও গ্রেফতার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম বাবু ওরফে কালা বাবু ওরফে কালু ওরফে শেখ রাসেল হোসেন। গত বুধবার রাতে পল্লবীর সিরামিক এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি বাবুকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্তি ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, গত ১৬ মে পল্লবীতে প্রকাশ্যে সাহিনুদ্দিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর ওই মামলাটি পুলিশি তদন্তের পাশাপাশি হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বাবুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বাবু। তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

    এদিকে, বাবুকে আদালতে হাজির করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

    ডিবির মিরপুর বিভাগের এডিসি মো. আহসান খান জানান, সাহিনুদ্দিন খুনের ঘটনায় মো. মানিক ও মো. মনির বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। কালু বাবু, শরীফ, টিটু ও ইকবাল রিমান্ডে রয়েছে। এ ছাড়া এই মামলায় গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে এম এ আউয়ালসহ সাতজন জেলহাজতে রয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ