ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ইন্দুরকানীতে আ.লীগ ও মুক্তিযোদ্বাসহ শতাধিক নেতাকর্মীর জেপিতে যোগদান

    ইন্দুরকানীতে আ.লীগ ও মুক্তিযোদ্বাসহ শতাধিক নেতাকর্মীর জেপিতে যোগদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা, ইউপি সদস্যসহ শতাধিক নেতাকর্মী জাতীয়পার্টি জেপিতে যোগদান করেছে। 

    শনিবার উপজেলার বালিপাড়া ইউনিয়ন জেপির  ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর সেপাইর নের্তৃত্বে মুক্তিযোদ্ধা  ওইউপি সদস্য আঃ রশিদ, ইউপি সদস্য সেন্টু হাওলাদার, তাসলিমা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার খান, সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মীরা জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর এমপির একান্ত সচিব মেজবাহ উদ্দিন ও উপজেলা জেপির আহবায়ক শাহীন হাওলাদারের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়পার্টি জেপিতে যোগদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির সদস্য সচিব মাসুদ করীম ইমন, উপজেলা জেপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম দোদুল,মোশাররফ হোসেন প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন  বালিপাড়া ইউনিয়ন  জেপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন।

    জেপিতে যোগদানকৃত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আলমগীর সেপাই জানান, দীর্ঘদিন আওয়ামী লীগ করেও দল থেকে কোন মূল্যায়ন পাই নি। অপরদিকে মহাজোটের শরীক জেপির নেতা আনোয়ার হোসেন মঞ্জু সবার জন্য কাজ করে। তাই আমরা আওয়ামী লীগ ছেড়ে জেপিতে যোগদান করেছি।

    বালিপাড়া ইউনিয়ন জেপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন জানান, জেপি চেয়ারম্যান আনোয়ার মঞ্জুর প্রতি আস্থা রেখে আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য সহ আওয়ামী লীগের  শতাধিক নেতাকর্মী জেপিতে যোগদান করেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ