ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার ১

    মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের প্রচারণায় আ'লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মী যুবলীগ নেতা মিজানুর রহমান বিপ্লব (৪০) কে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় ফরিদ হোসেন (২৬) নামে এক জনকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

    শুক্রবার (২৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে উপজেলার আলগী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদ হোসেন আলগী গ্রামের মো. ফারুক আকনের ছেলে। এর আগে এ ঘটনায় ফয়সাল ওরফে জুতা ফয়সাল ও খোকন ফরাজি নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

    জানা গেছে, গত ২২ ডিসেম্বর‘২১ বুধবার সন্ধার পরে যুবলীগ নেতা বিপ্লব ধানীসাফা ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ তালুকদারের নৌকা মার্কার স্টীকার নিয়ে স্থানীয় আলগী বাজারে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে নয়টার দিকে একদল সন্ত্রাসী আলগী বাজার সংলগ্ন মসজিদের সামনে বিপ্লব বেপারীর ওপর হামলা করে। এতে তার বাম হাতের কব্জি এবং ডান হাতের একটি আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথা, পিঠ ও দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ফেলে রাখে যায়। এসময় আরও ২ জন আহত এবং ৩টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আতংকে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই বিপ্লবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বিপ্লব বেপারী সাফা গ্রামের নূর উদ্দিন বেপারীর ছেলে। তিনি ধানীসাফা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। বিপ্লবের বড় ভাই বাচ্চু বেপারী ওই ইউনিয়ন আ’লীগ সভাপতি। 

    এ ঘটনায় আহত বিপ্লবের অপর ভাই মিল্টন বেপারী বাদি হয়ে নামীয় ৩২ জন ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করে  গত বছরের ২২ ডিসেম্বর রাতে মঠবাড়িয়া থনায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা নূরুল ইসলাম বাদল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি ফরিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ