ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২   আমতলীতে সড়ক ধসে মাছের ঘেরে  বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • বঙ্গোপসাগরে ২৬ ট্রলারে ডাকাতি, জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে ২৬ ট্রলারে ডাকাতি, জেলে নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর সোনার চরের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে অন্তত ২৬টি মাছ ধরা ট্রলারে আক্রমণ করেছে সঙ্ঘবদ্ধ ডাকাতদল। ডুবিয়ে দেয়া হয়েছে ৯ জেলেসহ একটি ট্রলার। সাগরে ভেসে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন জেলে। ডাকাতের কবলে পড়া ট্রলারগুলো পটুয়াখালীর মহিপুর, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও বরগুনার পাথরঘাটার।

    শুক্রবার (২৯ জুলাই) রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ফিরে ঘটনার শিকার দুই জেলে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাতিয়া-সন্দ্বীপ থেকে দ্রুতগামী বড় ট্রলারে আসা ২০/২৫ জনের ডাকাতদল অস্ত্রের মুখে ধাওয়া করে একের পর এক ট্রলারগুলোতে হানা দেয়। মাছ, জাল, তেলসহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ট্রলারের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়।

    মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজা নিখোঁজ জেলেদের উদ্ধার, ডাকাতদের দমন ও ইলিশের ভরা মৌসুমে সাগরে জেলেদের নিরাপত্তায় সরকারের সহযোগিতার দাবি জানান।

    ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান পটুয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল হক।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ