ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • আগৈলঝাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

     আগৈলঝাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হাশেম। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের মোনাফসের মিয়ার মেয়ে বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন খানম (১৪) এর সাথে পাশ্ববর্তী উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে রিপন হাওলাদারের (২২) বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।

     স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে এই বাল্য বিবাহ আয়োজনের খবর পেয়ে তাৎক্ষনিক কনের বাড়িতে ছুটে যান এবং বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আবুল হাশেম। 

    সেই সাথে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে অঙ্গীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট (ইউএনও) মোঃ আবুল হাশেম এর কাছে মুছলেকা দিয়েছেন মেয়ের পিতা মোনাফসের মিয়া। 

    এ সময় তিনি অভিভাবকদের ১৮ বছরের আগে কোন মেয়েকে বিয়ে দেওয়ার কুফল ও রাষ্ট্রীয় আইনে এ ধরনের বিয়ের স্বীকৃতি নেই, এমনটি বুঝিয়ে বললে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটিকে কোথাও বিয়ে দেওয়া হবে না বলে অঙ্গীকার করে মুছলেকা দেন মেয়ের পিতা। 

    এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হাশেম বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। 

    রাষ্ট্রীয় আইনে এ ধরনের বিয়ের কোনো স্বীকৃতি নেই। স্থানীয় সবার সমন্বিত প্রচেষ্টায় বাল্য বিবাহটি বন্ধ করা সম্ভব হয়েছে। বাল্য বিবাহ বন্ধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ