ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক গাপটিল

    টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক গাপটিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

    বুধবার (২৭ জুলাই) রাতে এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে ৪০ রান করেন গাপটিল। তার ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা ছিল। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান গাপটিল।

    ১১৬ ম্যাচের ১১২ ইনিংসে ৩৩৯৯ রান মার্টিন গাপটিলের। ১২৮ ম্যাচের ১২০ ইনিংসে ৩৩৭৯ রান রোহিতের। সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ৩৩০৮ রান করেছেন তিনি।

    গাপটিল ও রোহিতের মধ্যে রানের পার্থক্য মাত্র ২০ রানের। খুব শীঘ্রই হয়তো গাপটিলকে টপকে শীর্ষস্থান দখলে নেবেন রোহিত শর্মা। কারণ আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি শুরু করছে ভারত। অবশ্য আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ