ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বজ্রপাতে নোয়াখালীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

    বজ্রপাতে নোয়াখালীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় বজ্রপাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ব্যক্তি আহত হয়। 

    মৃত জিয়াউল হক (৩০) পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার অমর নগর গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত শহীদ (৩৫) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মইশাই গ্রামে দর্জি বাড়ির সুজনের ছেলে।     

    বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মইশাই গ্রামে এ ঘটনা ঘটে।

    ডুমুরুয়া ইউনিয়ন পরিষ চেয়ারম্যান শওকত হোসেন কানন জানায়, কয়েক মাস আগে থেকে জিয়াউল হক শ্বশুর বাড়িতে আছেন। কিছু দিনের মধ্যে তার প্রবাসে যাওয়ার কথা ছিল। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।  বৃহস্পতিবার বিকেলের দিকে জিয়াউল হক শ্বশুর বাড়ির একটি পরিবারের রাজমিস্ত্রীর যোগালি হিসেবে কাজ করছিলেন। কাজ থেকে বিকেল পৌনে ৫টার দিকে তিনি মাঠ থেকে গরু আনতে যান। ওই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তখন রাজমিস্ত্রী শহীদ জিয়াউল হককে গিয়ে স্পর্শ করলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে আত্মীয়স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বিষয়টি আমি শুনেছি।  তবে বিষয়টি কেউ থানাকে অবহিত করেননি।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ