ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বিদ্যুতের খুঁটিতে ট্রাকের ধাক্কা, বিদ্যুৎহীন পিরোজপুর

    বিদ্যুতের খুঁটিতে ট্রাকের ধাক্কা, বিদ্যুৎহীন পিরোজপুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের দাসখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাকের ধাক্কায় বাগেরহাট-পিরোজপুর ৩৩ কেভি ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙ্গে যাওয়ায় পিরোজপুর জেলা বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মৃনালকান্তি বড়াল।

    ওজোপাডিকোর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী জানান, রাত ৩টার দিকে মঠবাড়িয়াগামী চালবোঝাই ট্রাক মোড়েলগঞ্জ উপজেলার দাসখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ৩৩ কেভি লাইনের বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। এতে বিদ্যুৎ লাইনের একটি খুঁটি ভেঙে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে পিরোজপুর জেলায় বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

    নির্বাহী প্রকৌশলী মৃনালকান্তি বড়াল আরোও জানান, ভোর থেকেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ সংযোগ লাইনটি মেরামত করার জন্য কাজ করে যাচ্ছে। দুপুর ৩টার দিকে পুনরায় জেলায় বিদ্যুৎ চলাচল স্বাভাবিক হতে পারে।

    উল্লেখ্য, পিরোজপুরে বিদ্যুৎ বিভাগের কোনো সাব-গ্রিড স্টেশন না থাকায় বাগেরহাট সাব-গ্রিড স্টেশন থেকে ওভারহেড বিদ্যুৎলাইনের মাধ্যমে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ ওভারহেড লাইনে লাইনে বিভিন্ন সময় সমস্যা দেখা দিলে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

    এছাড়া প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা দিলেও বাগেরহাট থেকে পিরোজপুরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পিরোজপুরে বিদ্যুতের লোডশেডিংও বাগেরহাট বিদ্যুৎ বিভাগের ইচ্ছেমাফিক করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ