ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • রাস্তায় সন্তান প্রসব করা সেই মাকে আর্থিক সহায়তা প্রদান

    রাস্তায় সন্তান প্রসব করা সেই মাকে আর্থিক সহায়তা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাস্তায় সন্তান প্রসব করা সেই নারীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বরগুনার ডিসি। বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ওই নারীর স্বামী ও শাশুড়ির হাতে নগদ টাকা তুলে দেন ডিসি হাবিবুর রহমান। 

    জানা যায়, গত মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসা না পেয়ে শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ঘুরে শেষ পর্যন্ত রাস্তায় সন্তান প্রসব করেন রিমা বেগম নামে বরগুনার এক গৃহবধূ। তিনি বরগুনার বদরখালী ইউপির পাতাকাটা গ্রামের দরিদ্র রিকশাচালক মো. ইব্রাহীমের স্ত্রী।

    এ ঘটনায় নবজাতকের অবস্থা আশঙ্কামুক্ত হলেও প্রসূতিকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  বিষয়টি নিয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়। সংবাদটি বরগুনার ডিসির নজরে এলে তিনি দুপুরে ওই প্রসূতির স্বামী ও শাশুড়ির হাতে সহায়তার নগদ টাকা তুলে দেন।

    প্রসূতি রীমার স্বামী মো. ইব্রাহীম বলেন,  আল্লাহর রহমতে আমার শিশু সন্তান ও স্ত্রী সুস্থ আছে।

    ডিসি হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার সড়কে সন্তান প্রসব করার খবরটি গণমাধ্যম থেকে জানতে পারি। এরপর তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি। পরবর্তীতেও সহায়তার দরকার হলে আমাদের জানাতে বলেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ