ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভোলায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

    ভোলায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও ভোলা উপকূলীয় বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

    র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের সরকারি স্কুল মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

    মেলায় ১৮টি স্টলে ভোলার বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাজিব আহমেদ।

    ভোলার বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    ভোলা সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলায় ভোলার বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেছে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পাওয়া যাবে। আগামী ৬ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ