ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • নিখোঁজের দুই দিন পর অজ্ঞান অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

    নিখোঁজের দুই দিন পর অজ্ঞান অবস্থায় ব্যবসায়ী উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক ব্যবসায়ীকে  অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার রাতে উপজেলার কটকস্থল এলাকা থেকে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয় ।

    পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাওছার আগৈলঝাড়ার পতিহার গ্রামের সৈয়দ রকিব উদ্দিনের পুত্র। এর আগে গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সৈয়দ কাওছার আহম্মেদ দুই দিন ধরে  নিখোঁজ ছিলেন । 

    আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে নিজ বাসা থেকে পাশর্^বর্তী গৌরনদী উপজেলার বিল­গ্রাম বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। 

    এর পর থেকে তার মুঠো ফোন বন্ধসহ নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে নির্জন এলাকায় পথচারীরা হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। 

    অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ব্যবসায়ী কাওছারের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ