ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • রূপাতলীর শীর্ষ মাদক ব্যবসায়ী পাভেলসহ গ্রেফতার ৪

    রূপাতলীর শীর্ষ মাদক ব্যবসায়ী পাভেলসহ গ্রেফতার ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর রূপাতলী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী পাভেলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮ এর সদস্যরা ।  

    আটকৃত অনান্যরা হলো, নগরের সাগরদী ধানগবেষনা এলাকার  মৃত সামছু হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (২৫), -রূপাতলী এলাকার লালু শরীফের ছেলে হাসিব শরীফ(২৫) ও কালিজিরার উত্তর জাগুয়ার খোকন তালুকদারের ছেলে পারভেজ তালুকদার (২০)। 

    এসময় ৩৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা এবং ৮ হাজার টাকা উদ্ধার করা হয় । শুক্রবার  দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে । 

    র‌্যাব জানায়, বৃহস্পতিবার কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় । 

    গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে পলাশ হাওলাদারের বসতঘরে অভিযান চালিয়ে ৪  মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । 

    এসময় তাদের কাছ থেকে  ৩৫ পিস ইয়াবা ১০০ (একশত) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৮,০০৫  (আট হাজার পাঁচ টাকা) উদ্ধার করা হয়েছে । 

    এ ঘটনায়  র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে  কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 

    এদিকে স্হানীয় সূত্রে জানা গেছে, র‌্যাবের অভিযানে আটককৃতদের মধ্যে মহিবুল ইসলাম ওরফে পাভেল (৩৫) পেশাদার একজন মাদক ব্যবসায়ী । এর পূর্বে তার বিরদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে । এসব মামলায় বেশ কয়েকবার কারাভোগ করেছেন তিনি । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ