ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আমতলীতে সাপ আতঙ্কে ক্লাশ ছুটি

    আমতলীতে সাপ আতঙ্কে ক্লাশ ছুটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীতে শিশুদের মধ্যে সাপ আতঙ্কে ডাক চিৎকার আর কান্না কাটির কারনে বুধবার সকালে শিশু শ্রেণির ক্লাশ বন্ধ করতে বাধ্য হয়েছে শিক্ষকরা। 

    বুধবার সকাল ১১ টায় আমতলী একেহাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মন্নান সিকদার জানান, সকাল ১১ টার সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরুন্নাহার বেগম আধাপাকা টিনসেটের ঘরে প্রথম শ্রেণির ক্লাশ নিচ্ছিলেন। এসময় কয়েকজন শিক্ষার্থীরা ওই ক্লাশের সিলিং এর উপরে সবুজ রংয়ের একটি শাপ দেখে আতঙ্কিত হয়ে ডাক চিৎকার ও কান্না কাটি শুরু করেন। অনেকে ভয়ে তখন ক্লাশ থেকে দৌড়ে বাহিরে চলে আসেন। শিক্ষিকা শিক্ষার্থীদের সামাল তিতে ব্যার্থ হয়ে নিজেও ক্লাশের বাইরে চলে আসেন। পরবর্তীতে অন্য পুরুষ শিক্ষক এবং দপ্তরী এসে শিলিং সরিয়ে ফেলার পরও সাপটিকে আর খুঁজে পায়নি। এঘটনার পর কোন শিক্ষার্থীকেই আর ক্লাশে ফেরানো যায়নি। ভয়ে তারা আর কেউওই শেনি কক্ষে প্রবেশ করতে না চাইলে প্রধান শিক্ষক নিরুপায় হয়ে প্রথম শ্রেণির সকল শিক্ষার্থীদের ওই দিন ছুটি দিয়ে বাসায় পাঠান। 

    প্রথম শ্রেণির শিক্ষার্থী তুবা, তনিমা, জানান, সিলিং এর উপর আমরা একটি সবুজ রংয়ের  সাপ দেখতে পেয়ে ভয়ে ডাক চিৎকার দিয়ে ক্লাশের বাইরে চলে আসি। 

    সহকারী শিক্ষিকা নুরুন্নাহার বেগম বলেন, সাপ আতঙ্কের পর শিক্ষার্থীদের কান্না কাটি ও ডাক চিৎকারে আমরা সবাই ভয় পেয়ে যাই। অনেক চেষ্টার পরও তাদের আর ক্লাশে ফেরানো যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মন্নান সিকদার বলেন, সাপ আতঙ্কের পর কোন শিক্ষার্থীদের ক্লাশে ফেরাতে না পেরে নিরুপায় হয়ে ক্লাশ ছুটি দিয়ে তাদের বাসায় পাঠানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ