ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসীর মৃত্যু

    মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ জন‌ আহত হয়েছে।

    নিহত মো. পিয়াস (২৮) কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের পশ্চিম বাটইয়া গ্রামের বাবুলের ছেলে। 

    মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলো, নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের খোরশেদ আলম এর ছেলে মো. সোহাগ (২৪) ও একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে আনোয়ার (২৩)। আহত দুইজনই নোয়াখালী পৌর বাজারের মৎস্য ব্যবসায়ী।


    পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর-চেয়ারম্যান ঘাট সড়কে হারিছ চৌধুরী বাজার (আটকপালিয়া বাজার) উত্তর পাশে দুটি মোটর সাইকেলের অভারটেক করতে গিয়ে মুখোমুখি এ সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলে মোটরসাইকেল দুটি ধুমরেমুছড়ে যায়। মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করে। নিহতের কোন পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।
     
     চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিয়াস কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিল। আগামী কয়েকদিনের মধ্যে সৌদি যাওয়ার কথা ছিল তার। লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।    


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ