ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা
  • এক নৌকায় ধরা পড়েছে ২৩ লাখ টাকার ইলিশ

    এক নৌকায় ধরা পড়েছে ২৩ লাখ টাকার ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। 

    একই নৌকায় ধরা পড়েছে ছোট-বড় মিলিয়ে ৯৯ মণ ইলিশ। জালভর্তি মাছ পাওয়ায় জেলেদের মুখে হাসি। এ যেন স্বপ্নের যাত্রা শেষে সোনার হরিণ পাওয়া। 

    মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় পরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে মাছগুলো নিলাম করলে চেয়ারম্যান ঘাটের স্থানীয় মেঘনা ফিশিংয়ে ২৩ লাখ  ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন। 

    জেলে আবুল কাশেম বলেন, ১০-১৫জন জেলে গতকাল সোমবার গভীর রাত থেকে ইলিশ ধরতে মা-বাবার দোয়া-৩’ নামের একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে জাল ফেলেন। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান, অনেকগুলো বড় ইলিশ এবং একই সঙ্গে ছোট ইলিশও ধরা পড়েছে। এক নৌকায় আগে কখনো এত মাছ পাওয়া যায়নি। ঘাটে আসার সঙ্গে সঙ্গে মাছ দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছে। পরে মেঘনা মেঘনা ফিশিং সব মাছ গুলো নিলামে কিনে নেন।   
     
    জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সামনে আরও বেশি মাছ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। এ কারণে নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে। যার ফলে প্রচুর মাছ ধরা পড়ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ