ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে রাস্তার পাশে মিলল ৫টি পাইপগান

    নোয়াখালীতে রাস্তার পাশে মিলল ৫টি পাইপগান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ টি দেশীয় তৈরিপাইপগান ও ৬টি কিরিচ উদ্ধার করেছে পুলিশ।  এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

    মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডরে খেজুরতলা এলাকার রাস্তার পাশে থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

    স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জরে নোয়াখালী টু কুমিল্লা মহাসড়কের পাশে মজুমদারহাট এলাকায় ১০নং নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের কিছু সদস্যের সাথে ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ ছাত্রলীগ সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অস্ত্রগুলো কোন এক পক্ষ রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

    এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) আমেনা বেগম অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো অভিযান চলছে।  এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।  অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।  তবে এ বিষয়ে ওসি সাহেব বিস্তারিত বলতে পারবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ