ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাংলাদেশ শ্রীলংকার মতো হবে না: বিভাগীয় কমিশনার

    বাংলাদেশ শ্রীলংকার মতো হবে না: বিভাগীয় কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি কুচক্রী মহল জনগনের মাঝে বিভ্রান্তি চড়াচ্ছে। বাংলাদেশ শ্রীলংকার মতো হবে না, আমরা সব ধরনের সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুত আছি। আমাদেরকে ম্যিতব্যয়ী হতে হবে। বিদ্যুৎ গ্যাস তেল সকলক্ষেত্রে সরকারী অথবা ব্যক্তি পর্যায়ে ব্যয় কমিয়ে আনতে হবে। সামনে শোকের মাস আগষ্ট, একদিন কুচক্রী ও ষড়যন্ত্রকারীরা আগষ্ট সৃষ্টি করেছিল। আজ আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় বসবাস করছি। 

    বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে ১২০ আসনের সুবর্নজয়ন্তী মিলনায়তন উদ্বোধন ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আব্দুল মোতালেব মৃধা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ মিয়া, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ প্রমুখ। সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে গাছের চাড়া রোপন করেন বিভাগীয় কমিশনার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ