ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে আদালতের নির্দেশে গাবখান সেতুর টোল আদায় শুরু 

    ঝালকাঠিতে আদালতের নির্দেশে গাবখান সেতুর টোল আদায় শুরু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেয়াদ শেষ হওয়ার পরেও ইজারাদার টোল আদায় করছিলেন ঝালকাঠির গাবখান সেতুর (পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু)। অবশেষে এক বছর পর বুধবার দুপুর থেকে আদালতের নির্দেশে সেতুর টোল আদায় শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।

    ইজারাদার ইসলাম ব্রাদার্সের লোকজন টোলপ্লাজা বুঝিয়ে দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হাসানের কাছে। 

    সড়ক ও জনপথ বিভাগ জানায়, ২০১৮ সালে তিন বছরের জন্য টোল আদায়ের দায়িত্ব পায় ইজারাদার ইসলাম ব্রাদার্স। ২০২১ সালের ৩০ জুন তাদের টোল আদায়ের মেয়াদ শেষ হয়। করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার অযুহাত দেখিয়ে ইজারাদার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করে। আদালত ইজারাদারকেই টোল আদায়ের নির্দেশ দেন। প্রায় এক বছর আইনী লড়াই শেষে জেলা ও দায়রা জজ আদালত থেকে গত ৬ জুলাই এ আদেশ প্রত্যাহার করা হয়। ফলে ২৭ জুলাই সড়ক ও জনপথ বিভাগকে টোল আদায়ের জন্য দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয় ইজারাদারকে। 

    ঝালকাঠি সদর ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আজ বুধবার দুপুর থেকে গাবখান সেতুর টোল আদায় শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। যতদিন পর্যন্ত সেতু মন্ত্রণালয় থেকে টোল আদায়ের জন্য দরপত্র আহ্বান করা হবে, ততদিন পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগই টোল আদায় করবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ