ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় বসতঘর থেকে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

    মঠবাড়িয়ায় বসতঘর থেকে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রাম হতে লুৎফা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

    মৃত্যু লুৎফা বেগম কালিকাবাড়ি গ্রামের মৃত্যু হাবিবুর রহমান তালুকদারের স্ত্রী। ওই বৃদ্ধা নারী আলাদা ঘরে একাকি বসবাস করত। 

    মঙ্গলবার সকালে ওই মৃতার নাতী আরিফ (২২) ঘরের মেঝেতে মৃত্যু অবস্থায় দেখে থানা পুলিশে খবর দেয়। মঙ্গলবার দুপুরে থানার এসআই কাসেম একদল পুলিশ নিয়ে ওই বসতঘর থেকে লাশ উদ্ধার করে থানায় আনে। 

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মু. নুরুল ইসলাম বাদল জানান, ওই বৃদ্ধা নারীর লাশ ময়না তদন্তের জন্য বুধবার সকালে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটা ইউডি মামলা করা হয়েছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ